শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

রাজধানীর শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১ বার

ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও যানজট নিরসনে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার অন্যতম প্রধান সমস্যা তীব্র যানজট। এতে নগরবাসীর মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যানজটের টেকসই সমাধানে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে যানবাহন চলাচলকে আরও নিয়মতান্ত্রিক ও গতিশীল করতে একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকার ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এ সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সরাসরি কারিগরি সহায়তায় সিগন্যাল ব্যবস্থাটি স্থাপন করা হয়েছে।
ডিএসসিসির আওতাধীন প্রাথমিকভাবে নির্ধারিত আটটি ইন্টারসেকশন হলো—বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়। এর মধ্যে শাহবাগ মোড়ে বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া আরও ৫০ ইন্টারসেকশনে চালুর পরিকল্পনা
ডিএসসিসি প্রশাসক জানান, আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে খুব শিগগিরই ডিএসসিসির আওতাধীন আরও ২২টি ইন্টারসেকশনে সিগন্যাল চালু করা হবে।
তিনি বলেন, নতুন অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিক ম্যানুয়ালি সংকেত দেওয়ার প্রয়োজন হবে না।
তবে প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা সফল করতে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সড়কে অবৈধ পার্কিং বন্ধ, ট্রাফিক সাইন ও রোড মার্কিং অনুসরণ, জেব্রা ক্রসিং ব্যবহার এবং নির্ধারিত লেন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া ইন্টারসেকশনে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ভাসমান দোকান না রাখার আহ্বান জানানো হয়।
ডিএসসিসি প্রশাসক আশা প্রকাশ করেন, এ ডিজিটাল ব্যবস্থা সফলভাবে বাস্তবায়িত হলে নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয়ের পাশাপাশি ট্রাফিক পুলিশ সদস্যদের রোদ-বৃষ্টিতে দীর্ঘসময় সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালনের কষ্টও কমবে। আধুনিক প্রযুক্তির সুফল নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories