মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

ঐক্যবদ্ধ জনগণ ও তরুণরাই পারবে দেশের যথাযথ পরিবর্তন আনতে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪০ বার

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলসহ ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টার ফসল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতা অভ্যুত্থানের মূল চেতনাকে ব্যাহত করছে। ঐক্যবদ্ধ জনগণ ও তরুণরাই পারবে দেশের যথাযথ পরিবর্তন আনতে।
প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারজানা শারমীন এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ও কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান। পরে, ফারজানা শারমীন সাত দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories