বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত নেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ৩৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি প্রকাশ্যে আসে। ভিডিওতে এক ব্যক্তিকে সিগারেটে গাঁজা ভরতে দেখা যায়। পরে তাকে ইয়াবা সেবন করতেও দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ব্যক্তি মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পেশায় তিনি চা-দোকানি।
এ বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, মিরন তাকে জানিয়েছেন যে ঘটনাটি আওয়ামী লীগ সরকারের সময়কার। সে সময় তিনি আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় মাদক সেবন করেছিলেন বলে দাবি করেছেন। রাজনৈতিক বিরোধের কারণেই পুরোনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মিরন দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে কাজ করছেন। সম্প্রতি কয়েকজন মাদকসেবীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতেও তিনি সহযোগিতা করেছেন। বর্তমানে তিনি মাদক সেবন করেন না বলেও দাবি করেন মারুফ ভূঁইয়া।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে ভিডিওটি তার নজরে এসেছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories