শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী

এক ট্রলারে ৮৭ মণ ইলিশ, বিক্রি হলো ২৭ লাখ টাকায়

জেলা প্রতিনিধি, বরগুনা
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৭৩ বার

বঙ্গোপসাগরে হঠাৎ ইলিশের দেখা মিললো। এক ট্রলারেই ধরা পরলো ৮৭ মণ ইলিশ। ট্রলারের ওই ইলিশ মাছ ২৭ লাখ টাকায় বিক্রি হয়েগেছে মূহুর্তেই!

দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে বরগুনার পাথরঘাটা (বিএফডিসি) এলাকার এখবরটি তাৎক্ষণিক চারদিকে ছড়িয়ে পরলে অনেকেই এই মাছ এবং তার বিকিনিকি দেখতে ছুটে আসেন।

এফ.বি. সাইফ-২ নামক মাছধরা ওই ট্রলারটি মাছনিয়ে শুক্রবার দুপুরে বিএফডিসি ঘাটে অবতরণের সঙ্গে সঙ্গে ইলিশগুলো ক্রয় করেন সেমার্স সাইফ ফিশিং কোম্পানী এন্ড কমিশন এজেন্ট।

শিল্পপতি মোস্তফা ইকবাল হোসেন মানিকের এফ.বি. সাইফ ২ ট্রলারের জেলেমাঝি জামাল হোসেন বলেন, কয়েকদিন আগে বাজার সদায় নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যান। সাগরে গিয়ে মাছ ধরার জন্য কয়েকটি খেও দিতেই প্রচুর পরিমাণে মাছ ধরা পরে। ট্রলারের মাছ রাখার ধারন ক্ষমতা পুরণ হয়েগেলে দ্রুত তারা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ঘাটে ফিরে আসেন।

হঠাৎ একটি ট্রলারে এতো পরিমাণ মাছ ধরা পরায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে উৎসুক মানুষের ভিড় চোখে পড়েছে। স্থানীয় অনেকের মুখেই শোনা গেলো এতো বড় বড় সাইজের ইলিশ এবং একই ট্রলারে এতো পরিমাণ মাছ খুব শিগগিরই দেখিনি। একএকটি মাছের ওজন হবে দেড় থেকে দুই কেজি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার মৎস্য খাতে এটি একটি নজির।

মেসার্স সাইফ ফিশিং কোম্পানীর স¦ত্বাধিকারী পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এখন পর্যন্ত কাঙ্খিত ইলিশ জেলেদের জালে ধরা না পরলেও একটি ট্রলারে এতো মাছ নজিরবিহিন। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories