শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

শোক দিবসকে ঘিরে নিরাপত্তার হুমকি নেই : র‌্যাব ডিজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৩৫ বার

আগস্ট মাসকে কেন্দ্র করে এখন পর্যন্ত নেতিবাচক কোনো তথ্য নেই উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো হুমকি নেই। তবু আমাদের গোয়েন্দা সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে র‌্যাব।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলায় জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদরাসায় দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে র‌্যাব সদরদফতরে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই উপলক্ষে শুক্রবার (১৩ আগস্ট) উত্তরায় চার শতাধিক দুস্থ ও এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও দেশব্যাপী র‌্যাবের সব ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চার হাজারের বেশি অসহায়, দুস্থ, এতিম ও হতদরিদ্রের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যাব সদরদফতরের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত অন্যান্য শহীদের আত্মার মাগফেরাত কামনায় র‌্যাবের সব ইউনিটের মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

র‌্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আগস্ট শোকের মাস। এই মাসে অনেক অঘটন ঘটিয়েছে জঙ্গিরা। প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট একসংগে কাজ করি। আগস্ট মাসের সমস্ত ইভেন্ট যাতে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নে রোল মডেল। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, র‌্যাব জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সর্বদা একাগ্রভাবে কাজ করে যাবে এই প্রত্যয় ব্যক্ত করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories