শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৮ বার

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)’র বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ আজ শুরু হয়েছে। এ মহড়ায় দুই দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশ নেন।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ মহড়ার উদ্দেশ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাস্তব পরিস্থিতিতে একসঙ্গে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করবে।
‘টাইগার লাইটনিং-২৬’-এ জঙ্গলভিত্তিক অভিযান, সন্ত্রাসবাদ দমন এবং যুদ্ধক্ষেত্রে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে উভয় দেশের সামরিক সদস্যরা একে অপরের সক্ষমতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা লাভের সুযোগ পাবেন।
এই দ্বিপক্ষীয় মহড়া যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক সুদৃঢ় করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং যৌথভাবে কাজ করার সক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) উন্নত করা।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে ‘টাইগার লাইটনিং’ যৌথ মহড়া ২০১৭ সালে শুরু হয়।
কোভিড-১৯ মহামারির সময় এটি সামযি়কভাবে স্থগিত থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এ বছরের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের বিভিন্ন অনুশীলনের মাধ্যমে পরিচালিত হবে এবং শেষে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স)-এর মাধ্যমে শেষ হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories