বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মিড-ডে মিল অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি হাজ্জাজ গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

কুয়েতে দুই মার্কিন ঘাঁটিতে ‘ধ্বংসাত্মক’ ড্রোন হামলা ইরানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২২ বার

কুয়েতে অবস্থিত দুটি ‘মার্কিন সামরিক স্থাপনায়’ বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এই হামলায় অন্য স্থাপনায় আঘাতের পাশাপাশি কুয়েতের একটি বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্যবস্তু করা হয়।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন, যেকোনও আগ্রাসনের জবাবে ‘ধ্বংসাত্মক ও চূড়ান্ত’ প্রতিক্রিয়া জানাবে ইরানের সশস্ত্র বাহিনী।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তাদের ‘ধ্বংসাত্মক ড্রোন’ কুয়েতের ক্যাম্প আল আদিরিতে থাকা একটি গোলাবারুদ গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা রাডারে আঘাত হেনেছে।
এদিকে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, যেকোনও আগ্রাসন বা বর্বরতার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী চূড়ান্ত ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাবে।
বিবৃতিতে আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান’ এবং ‘অপরাধী, বিশ্বাসঘাতক ও প্রতারক শত্রু’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী, ইরানের জনগণ ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের মধ্যে ঐক্য আরও জোরদার করা হবে। পাশাপাশি আগের যুদ্ধগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রকে আরও ‘চড়া মূল্য’ দিতে বাধ্য করারও অঙ্গীকার করেন তিনি।
আবদুল্লাহি বলেন, সামরিক সংঘাতে একের পর এক পরাজয়ের পর শত্রুপক্ষ এখন জনগণ ও তাদের নেতৃত্বের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টি করে স্বস্তি খুঁজছে।
তিনি আরও বলেন, ইরানের দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম- পুরো দেশের শান্তি ও নিরাপত্তার সবচেয়ে বড় ভরসা হলো দেশের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। সূত্র: আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories