বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মিড-ডে মিল অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি হাজ্জাজ গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

এআই অবতারের মাধ্যমে জনগণের মতামত জানতে চান আনোয়ার ইব্রাহিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৬ বার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নিজের ডিজিটাল অবতারের (অ্যাভাটার) মাধ্যমে জনগণের মতামত, উদ্বেগ ও প্রত্যাশা সরাসরি জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন তা জনগণের কণ্ঠস্বর ও প্রত্যাশার ভিত্তিতে পরিচালিত হবে। বিশেষ করে তরুণ সমাজের মতামত ও ভবিষ্যৎ ভাবনাকে তিনি গুরুত্ব দিতে চান।
আনোয়ার বলেন, বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির মাধ্যমে তিনি তরুণদের স্বপ্ন, অভিভাবকদের ত্যাগ, প্রবীণদের অভিজ্ঞতা এবং একটি উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের কণ্ঠস্বর শুনতে এবং তা বাস্তবায়নে কাজ করে যেতে চান।
তিনি বলেন, আমি আন্তরিকভাবে আশা করি, আপনারা এই অ্যাভাটারের মাধ্যমে আপনাদের মতামত, উদ্বেগ ও প্রত্যাশা সরাসরি জানাবেন। আমি বিশ্বাস করি, জনগণের কণ্ঠস্বর ও ইচ্ছার ভিত্তিতেই একটি দেশ আরও উন্নত হতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়া বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের স্বপ্ন, মেধা ও শক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তা ও ইতিবাচক আলোচনা গড়ে তুলতে তিনি সবাইকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।
ফেসবুক পোস্টের সঙ্গে আনোয়ার দুই মিনিট ৩৩ সেকেন্ডের একটি এআই ভিডিও প্রকাশ করেন। এতে তার ডিজিটাল অবতারকে এমন একটি ভার্চুয়াল প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে, যা জনগণের কথা শুনতে, সহায়তা করতে এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে প্রস্তুত।
ভিডিওতে আনোয়ার বলেন, এটি আমার অ্যাভাটার আমার মূল্যবোধ ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত একটি ডিজিটাল সংস্করণ। এটি আমাদের সংযুক্ত হওয়ার, মতামত বিনিময় করার এবং নতুন ধারণা নিয়ে কাজ করার একটি নতুন মাধ্যম। ভবিষ্যৎ অপেক্ষা করে না। আসুন, জ্ঞান, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের জন্য এবং মাদানি মালয়েশিয়া গড়তে একসঙ্গে কাজ করি।
ভিডিওতে জানানো হয়েছে, জনগণ +৬০৩-৭৮৮৫-০৫২৩ নম্বরে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর এআই অ্যাভাটারের সঙ্গে মতামত ও পরামর্শ বিনিময় করতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories