সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ইরান খুব শিগগিরই পরাজিত হবে: ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৩ বার

ইরান খুব শিগগিরই পরাজিত হবে এবং তেহরান নিজেই এখন সমঝোতার টেবিলে বসতে চাইছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) এক বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরান এখন সমঝোতার পথে আসতে চাইছে। তবে এ বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা পরে জানাবেন বলে উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, খুব শিগগিরই ইরান পরাজিত হবে। তারা খুব দ্রুত পরাজিত হবে।
এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে দুই পক্ষের মধ্যে সমঝোতা থাকলেও, মঙ্গলবার রাত থেকে আবার সংঘর্ষ শুরু হয়েছে।
গত মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইরানের তেল স্থাপনায় হামলা না করার নির্দেশ দিয়েছেন। তবে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ আবার নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা তিনি একেবারে উড়িয়ে দেননি।
তিনি বলেন, যদি আমরা তাদের সক্ষমতা যথেষ্ট দুর্বল করে দিতে পারি, তাহলে আমি সেই সিদ্ধান্ত নেব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories