চীন থেকে উপহার পাওয়া সিনোফার্ম-এর আরও ১০ লাখ ডোজ করোনার টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দেশে পৌঁছেছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকালে এই টিকা নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীনের তিয়ানজিন বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বলে ঢাকায় নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন।
এর আগে আরও দু’বার চীন সরকার বাংলাদেশকে করোনার টিকা উপহার দেয়। সেই হিসাবে মোট ২১ লাখ ডোজ টিকা চীন থেকে উপহার হিসেবে পেলো বাংলাদেশ।
এছাড়া চীনের থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার বিষয়ে চুক্তি হয়েছে বাংলাদেশের। সেই টিকার ৭০ লাখ ডোজ এরই মধ্যে দিয়েছে চীন। সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ টিকা কেনার বিষয়ে সরকার চুক্তি করতে যাচ্ছে।
Leave a Reply