রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

গাজীপুর টঙ্গীর তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৩৪ বার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে রফিকুল ইসলাম হৃদয় (১৫) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার সকালে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গীবাজার গরুহাটা এলাকায় রেলওয়ে ব্রীজ সংলগ্ন নদীর পার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রফিকুল ইসলাম হৃদয় কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মাষ্টার পাড়া গ্রামের মৃত শাহাদাত এর ছেলে। সে তুরাগ থানাধীন ফুলবাড়িয়া সিরাজ মার্কেট এলাকায় বসবাস করতো।
পুলিশ জানায়, সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মরদেহটি নদীর পারে উঠিয়ে সরকারী জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৌ পুলিশকে সাথে নিয়ে মরদেহটি উদ্ধার করে।
টঙ্গী নৌ পুলিশ ফারীর ইনচার্জ মোঃ ফরিদুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories