রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

পরীমণির পায়ে নজর লাগল কার?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫০ বার

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নিয়ম করে প্রায়ই নানা পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের যেমন ক্যারিয়ারের নানা বিষয়ে অবগত করেন, তেমনি তাদের সঙ্গে সুখ-দুঃখও ভাগ করে নেন। তবে শুক্রবার (৩ জুলাই) ফেসবুকে দেয়া তার দু’টি পোস্টের ভিডিও দেখে রীতিমতো যেন মন ভেঙেছে ভক্তদের। কারণ, চলাচলে হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে পরীমণিকে!
ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া ওই পোস্টগুলোর মন্তব্য ঘরে তাই ভক্তরাও উদ্বেগ প্রকাশ করে নানা মন্তব্য করেছেন। যদিও কীভাবে, কী হয়েছে- সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেননি নায়িকা। মূলত, শুক্রবার সকালে ফেসবুকে প্রথম ভিডিওটি শেয়ার করে পোস্ট দেন পরীমণি। ওই ভিডিওতে তার বাম পা প্লাস্টার করানো অবস্থায় দেখা যায়। পোস্টে পায়ের এমন অবস্থার বিষয়টি প্রকাশ করে ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ঠ্যাং (পা) এ নজর লাগছে।’
এই ভিডিওটি প্রকাশের পর বিকেলে আরও একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। যেখানে দেখা যায়, বাম পায়ে ব্যান্ডেজ ও প্লাস্টার করানো অবস্থায় হুইলচেয়ারে বসে আছেন নায়িকা। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে সম্ভবত সেটি কোনো হাসপাতালে। এছাড়া দ্বিতীয় ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এক পায়ে। তবে হঠাৎ করে প্রিয় নায়িকার এমন অবস্থা দেখে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন- কী হয়েছে পরীমণির?
ভক্ত-অনুরাগীদের অনুমান, মজার ছলে ভিডিও দু’টি প্রকাশ করলেও নায়িকা ঠিকই যন্ত্রণা অনুভব করছেন। আবার কেউ কেউ ধারণা করছেন, দু’টি ভিডিওই হাসপাতাল থেকে ধারণ করা। যদিও পোস্ট দু’টি প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা কমেন্ট বক্সে দ্রুতই নায়িকার সুস্থতা কামনা করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories