হালুয়াঘাট পৌর সভার ২০২৬/২৭ অর্থ বৎসরের ২৪ কোটি ২৬ লক্ষ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
৩০ জুন মঙ্গলবার উপজেলা কনফারেন্স রুমে সকাল ১১ ঘটিকায় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি জাকিয়া সুলতানার সভাপতিত্বে এই বজেট ঘোষণা করা হয়। রাজস্ব ও উন্নয়ন খাত মিলে এবারের বাজেট ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকা। এ বছর বিভিন্ন খাতে ব্যায় ধরা হয়েছে ২০ কোটি, ৩ লাখ, ৯৫ হাজার টাকা।
পরিচ্ছন্ন শহর গড়ার জন্য বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, শহরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প নির্মাণ, কবরস্থান নির্মাণ, শ্মশানঘাট নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
এ সময় জনগণকে পৌরকর, ব্যবসা লাইসেন্স ফি, দোকানভাড়া, পানির বিল ও পৌরসভার যাবতীয় পাওনা পরিশোধ করার আহ্বান জানান পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম বাবুল মিয়া, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ , ব্যাবসা উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ , সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু, জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাব একাংশ সভাপতি জুলমত আলী,পৌর পুজা উদযাপন কমিটির আহবায়ক সুশান্ত ঘোষ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ পৌর সভার বিশিষ্ট ব্যাক্তি।
Leave a Reply