মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

চিকিৎসা শেষে পুনরায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে দীপু মনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪১ বার

মুন্সিগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার সকাল ৬টার দিকে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকদের পর্যবেক্ষণের পর দুপুরে পুনরায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, ঢাকা থেকে চিকিৎসা শেষে দুপুর ১টার দিকে দীপু মনিকে পুনরায় জেলা কারাগারে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
তিনি আরও বলেন, সোমবার ভোর রাতে তিনি কিছুটা অসুস্থবোধ করলে আমরা তাৎক্ষণিক তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।
প্রসঙ্গত, দীপু মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দলটির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দীপু মনির বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories