শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম জাতীয় মৎস্য পক্ষ শুরু হচ্ছে রোববার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি যাত্রীদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু ইজারাদারকে থাপ্পড় মারা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের

ভোক্তাপর্যায়ে ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, লিটার ১০৯ টাকা ১০ পয়সা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩০ বার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফার্নেস অয়েলের (এইচএসএফও) ভোক্তাপর্যায়ের মূল্য পুনর্নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিইআরসি এ-সংক্রান্ত পৃথক প্রেস বিজ্ঞপ্তি ও মূল্য নির্ধারণের আদেশ জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তেল বিপণন কোম্পানীগুলোর (পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড) প্রস্তাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ১৩ মে থেকে ২৯ জুন ২০২৬ সময়ের আন্তর্জাতিক বাজারে ফার্নেস অয়েলের Platts Rate, মে-জুন মাসের ক্রুড অয়েলের গড় মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় নিয়ে জুলাই মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির আদেশ অনুযায়ী, বিপিসি কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ে মূল্য প্রতি লিটার ১০৯.১০ টাকা হবে। এই মূল্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি-বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন মূল্য৩০ জুন দিবাগত রাত ১২টা (১ জুলাই থেকে) কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিইআরসি জানিয়েছে, ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং ডলারের বিনিময় হার বিবেচনা করে সমন্বয় করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories