বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয় দিয়ে দালালির অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৫ বার

‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয় ব্যবহার করে দালালি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে কখনও “স্টাফ করেসপন্ডেন্ট” আবার কখনও সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এ নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
‎সোমবার (২৯ জুন) সকাল সাড়ে নয়টায় গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয়ে দালাল হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীর জুলফিকার, আর তাকে সাপোর্ট করেন তার ভাই বাকি বিল্লাহ ও দোকানের কর্মচারীরা। জুলফিকার বলেন আপনি কোন চ্যানেলের সাংবাদিক, কোন পত্রিকার সাংবাদিক, আপনার পত্রিকার নাম কি, আপনার নিয়োগপত্র দেখান, আপনি গতকাল কয়টি নিউজ করেছেন? আপনার নিউজের লিংক দেন, আপনি তো ভুয়া সাংবাদিক। সে এবং তার কর্মচারীরা একটি পাসপোর্টের জন্য ৭০০০ টাকা দাবি করলে তার প্রতিবাদ করায় তিনি সাংবাদিকের সাথে এমন আঁচড়া-আঁচড়ন করেন, এবং মারধরের হুমকি প্রদান করেন।
‎অভিযোগকারীদের দাবি, ওই ব্যক্তি নিজেই একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন স্বীকৃত গণমাধ্যমের সাংবাদিকদের “ভুয়া সাংবাদিক” বলে আখ্যায়িত করেন। এমনকি তিনি বিভিন্ন সাংবাদিকের নিয়োগপত্র দেখতে চান, প্রকাশিত সংবাদের লিংক খোঁজেন এবং তাদের পেশাগত পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।
‎স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি নিজেকে “স্টাফ করেসপন্ডেন্ট” হিসেবে পরিচয় দিলেও সাংবাদিকতার মৌলিক পরিচয় ও পদবী সম্পর্কেই বিভ্রান্তিকর তথ্য দেন। এ কারণে তার পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে।
‎এদিকে পাসপোর্ট অফিসে দালালচক্রের সক্রিয়তার অভিযোগ নতুন নয়; দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও পরিচালনা করেছে।
‎জুলফিকার যে পত্রিকার আইডি কার্ড দেখায় সেই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে মুঠো ফোনে কল করে তার নিয়োগ দেওয়া সাংবাদিকের বিষয় জানতে চাইলে তিনি বলেন, তাকে তো পাসপোর্ট অফিসে দালালী করার জন্য কার্ড দেওয়া হয়নি, সে গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করে, পুলিশি ঝামেলায় যেন না পরে সেজন্য দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories