বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৬ বার

সিরাজগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী বলে দাবি করা বাণিজ্য চুক্তি বাতিলের দাবিও উত্থাপন করা হয়।
সোমবার (২৯ জুন ২০২৬) বিকেল ৫টায় পৌর শহরের এসএস রোডে সিপিবির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মীসভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মীসভায় স্বাগত বক্তব্য দেন জেলা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জের আহ্বায়ক নবকুমার কর্মকার।
সভায় সভাপতিত্ব করেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বজলুর রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। তিনি বিশ্বব্যাপী চলমান সংঘাত, সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং দেশের স্বার্থের পরিপন্থী বলে দাবি করা বিভিন্ন বাণিজ্যিক চুক্তির বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন এবং নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত আলী, কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর খান সাজু, কেন্দ্রীয় সদস্য ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাজাহান আলী, কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাসদের সাবেক সাধারণ সম্পাদক কমরেড এস. এম. শহিদুল্লাহ সবুজ এবং জেলা শ্রমিক ফ্রন্টের সেক্রেটারি সঞ্জয় গৌরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিশ্বজুড়ে যুদ্ধ ও আগ্রাসন বন্ধ, শান্তি প্রতিষ্ঠা এবং দেশের জাতীয় স্বার্থ রক্ষায় জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দাবিগুলো আদায়ে গণআন্দোলন জোরদারের আহ্বান জানান তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories