বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

হালুয়াঘাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৭ বার

ময়মনসিংহের হালুয়াঘাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক। জানা যায়, গত ২৬ জুন হালুয়াঘাট উপজেলার ৩ নং কৈচাপুর ইউনিয়নের বড় খালের পাড় নামক স্থানে স্বামীর হাতে স্ত্রী খুন হয় । ঘটনাটি ঘটেছে বড় খালের পাড় ফসলি জমির মাঠে । ঐ দিন দুপুরে স্বামী হাবিবুর রহমান হাবিব (৩৮) ফসলের জমির মাঠে কাজ করার সময় স্ত্রী শিরিনা (২৫) এর সাথে পারিবারিক কলহের জের ধরে শিরিনার মাথার পিছন দিকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে থেকে মরদহ উদ্ধার করেন। ঘাতক স্বামী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার বিবরণে আরো জানা যায়, মোঃ হাবিবুর রহমান হাবিব দুইটি বিবাহ করেছিলেন। শিরিনা ছিল তার দ্বিতীয় স্ত্রী। ঘাতক স্বামীকে আটক করতে হালুয়াঘাট থানা পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে তাকে ২৮ জুন আটক করে আদালতে প্রেরণ করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories