বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

হালুয়াঘাটে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ

সমীর সরকার, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৩ বার

ময়মনসিংহের হালুয়াঘাটে “কৃষকের সমৃদ্ধিই দেশের সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালমান ওমর রুবেল , মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)। তিনি তাঁর বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকের হাতে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিয়ে কৃষিখাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার, হালুয়াঘাট,।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহকারী কমিশনার ভূমি জাকিয়া সুলতানা,অফিসার ইনচার্জ মুহাম্মদ ফেরদৌস আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রানেষ পান্ড, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশিষ কর্মকার,হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ,মোয়াজ্জেম হোসেন মাষ্টারসহ রাজনৈতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories