সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জের হাওরাঞ্চলে বর্ষায় শিক্ষা ব্যবস্থার বেহালদশা যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরা হত্যাকাণ্ডের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : চিফ প্রসিকিউটর সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

ভাঙ্গায় আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

ফরিদপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬ বার

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশপাশের অন্তত ১৬ টি গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে মহাসড়কের দুই পাশে হাজারো যানবাহন আটকা পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রীরা।
রবিবার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হামিরদী ও মানিকদাহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে দফায় দফায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেরার পুকুরিয়া বাসস্ট্যান্ডে অধিপত্য বিস্তার নিয়ে হামেরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১১ গ্রামের সাথে পাশের একই উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া মৌজার পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সন্ধ্যায় মহেশ্বরদী গ্রামের বাসিন্দা আব্দুল কালাম পুকুরিয়া বাসস্ট্যান্ডে গেলে তাকে বেধড়ক মারপিট করা হয়। এর জের ধরে রবিবার সকাল আটটার দিকে মহেশ্বরদী মৌজার ১১ গ্রামের লোকজন পুকুরিয়া বাসস্ট্যান্ডে চড়াও হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর দুই পক্ষ সংঘবদ্ধ হয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংঘর্ষে লিপ্ত ব্যক্তিরা ইট ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
প্রাথমিকভাবে জানা গেছে, এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে সংঘর্ষে লিপ্ত হওয়া ব্যক্তিবর্গ ছাড়াও রাজনীতিবিদ, সাংবাদিক ও পুলিশ সদস্যও রয়েছে।
পুলিশ জানায়, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বর ও হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে আজ সকালে পুকুরিয়া বাসস্ট্যান্ডে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষ ঠেকানোর চেষ্টা এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ০)

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories