সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জের হাওরাঞ্চলে বর্ষায় শিক্ষা ব্যবস্থার বেহালদশা যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরা হত্যাকাণ্ডের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : চিফ প্রসিকিউটর সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪ বার

পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার (২৮ জুন) তিনি এই দুই দেশের উদ্দেশে রওনা হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
পাঁচ দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories