রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মৃতদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ হেডকোয়ার্টার্স সব মৌলিক চুক্তি সংসদে নিয়ে আসার দাবি বিরোধীদলীয় নেতার বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজন শাহাদাৎ আটক শক্তিশালী ভূমিকম্পে একসঙ্গে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার ৩ দেশ ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াতি ঠেকাতে যেসব পদক্ষেপ নিতে পারেন মেসি চলে গেলে কী হবে এই বিতর্ক চলবেই: খাইরুল বাশার প্রধানমন্ত্রী চীনা ব্যবসায়ীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন : বিডা চেয়ারম্যান বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায়

শক্তিশালী ভূমিকম্পে একসঙ্গে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার ৩ দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১ বার

ভেনেজুয়েলার ভূমিকম্পে বহু হতাহতের রেস কাটতে না কাটতেই এবার কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার তিন দেশ। আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও ইসলামাবাদ ছাড়িয়ে দিল্লি ও কাশ্মীর পর্যন্ত কম্পন অনুভূত হয়। রিখটর স্কেলে এর মাত্রা ছিল ৬.২।
এনডিটিভির খবরে বলা হয়, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় হওয়া এই ভূমিকম্পের প্রভাব দিল্লি, জম্মু ও কাশ্মীরসহ ভারতের উত্তরাঞ্চল, পাকিস্তানের বিভিন্ন প্রদেশ এবং আফগানিস্তানের একাধিক এলাকায় অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২ এবং এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের জুরম এলাকার ৪৩ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
অন্যদিকে পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার।
জিও নিউজের খবরে বলা হয়, ভূমিকম্পের প্রভাবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাবের বিভিন্ন এলাকাসহ রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ার, সোয়াত, বান্নু, চিত্রালসহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়। আজাদ কাশ্মীরের নীলম ভ্যালি ও মুজাফফরাবাদেও অনুভূত হয়েছে ভূকম্পন।
এছাড়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় কম্পন দীর্ঘ সময় স্থায়ী হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান। সেখানে মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসে এবং নারী ও শিশুরা কান্নাকাটি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এর আগে ভেনিজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে ৯২০ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়। বুধবার সন্ধ্যায় এক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে, যা দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ভবনগুলো ধূলিসাৎ করে দেয়। জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার বলেছেন, ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories