শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই সব বাহিনী দিয়ে তদন্ত করে ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো আইসিএপিপি’র সভায় যোগ দিতে ঢাকা ছাড়ছেন বিএনপির দুই প্রতিনিধি ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল-স্বপ্নার পক্ষে হাইকোর্টে লড়বেন হাফিজুর রহমান বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত পারমাণবিক বাহিনী গড়ার ঘোষণা দিলেন কিম জন উন জ্বলছে রাশিয়া, হাতছাড়া হলো দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

আইসিএপিপি’র সভায় যোগ দিতে ঢাকা ছাড়ছেন বিএনপির দুই প্রতিনিধি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২ বার

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টির (আইসিএপিপি) ৪৫তম স্থায়ী কমিটির সভায় বিএনপির প্রতিনিধি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) এবং আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আগামী ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টা ৪৫ মিনিট মঙ্গোলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা। সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।
এর আগে ২০০৪-২০০৫ সাল পর্যন্ত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এবং ২০০৬-২০০৯ সাল পর্যন্ত বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম।
এর লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে কার্যকর ভূমিকা রাখা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories