বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

আসন্ন রথযাত্রা এবং সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯৬ বার

বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে আসন্ন রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁদের মতামত ও বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন এবং আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, গাজীপুর মহানগর, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, গাজীপুর মহানগর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাজীপুর মহানগর, সভাপতি, কাশিমপুর কালী মন্দির, গাজীপুর মহানগর, সভাপতি, শ্রী শ্রী জয়কালী মন্দির, সাধারণ সম্পাদক, ইস্কন গাজীপুরসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories