শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৮৯ বার

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত সরকার। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকাস্থ ভারতীয় মিশনের দায়িত্ব নেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে ভারতীয় ভিসা সেন্টারে এসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে সবগুলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়।
পরবর্তীতে চালু হলেও, নিরাপত্তা শঙ্কার কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত মূল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি গত বছরের ১৭ ডিসেম্বর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও ১৮ ডিসেম্বর ঢাকা কেন্দ্রটি আবার আংশিক চালু হয় এবং এর পরিবর্তে খুলনা ও রাজশাহীর কেন্দ্র বন্ধ করা হয়েছিল।
সে বছরের ২১ ডিসেম্বর চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাই কমিশনে একটি অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা ঘটনার পর চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটির সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ স্থগিত করা হয়।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।
ভারতীয় হাইকমিশনার জানান, বর্তমানে ৫টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। পরে বাকিগুলো চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।
ফলে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।

যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের টুরিস্ট ভিসা

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সরকার। ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে এই টুরিস্ট ভিসা।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

জানা গেছে, ৫ কেন্দ্রে ভারতের টুরিস্ট ভিসা পাওয়া যাবে। এগুলো হলো-ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। প্রায় দুই বছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৫ জুন) ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

যেভাবে অনলাইন আবেদন

ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমেই ভারতের অনলাইন ভিসা পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ অপশন নির্বাচন করে দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে ট্যুরিস্ট ভিসা বেছে নিতে হবে। এরপর পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ এবং ভ্রমণসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।

আবেদন জমা দেওয়ার পর একটি ওয়েব ফাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে, যা পরবর্তী সব কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত নিয়ম অনুযায়ী সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ডিজিটাল ছবি আপলোড করে আবেদনপত্র প্রিন্ট ও স্বাক্ষর করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories