মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

হালুয়াঘাটে মাদক বিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে কারাদণ্ড

সমীর সরকার, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৮ বার

২৪ জুন বুধবার সারা দিনব্যাপি হালুয়াঘাট থানা পুলিশের চৌকস টিমের সক্রিয় সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হালুয়াঘাট।অভিযান পরিচালনাকালে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬ (ছয়) জন ব্যক্তিকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক প্রত্যেককে ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করা হয় আমতৈল নাগলা ফকির বাড়ি ও স্বদেশী ইউনিয়নের মিলন বাজার বিভিন্ন জায়গায়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন- জিয়াউল হক মিন্টু (২৪), পিতা- আব্দুল বারেক মুন্সী, পূর্ব গোবরাকুড়া, সিয়াম (১৯), পিতা- কামরুল ইসলাম,পূর্ব গোবরাকুড়া, চাঁন মিয়া সুলতান (৪২), পিতা-মোঃ হাবীবুল্লাহ,দক্ষিন মনিকুড়া, রিপন মিয়া(৪৮), পিতা- মৃত হরমুজ আলী, হালুয়াঘাট উত্তর বাজার , মো: জয় (২৪), পিতা- মোঃআবুল হাসেম, মনিকুড়া, ইয়াসিন আকাশ (২৫), পিতা- মৃত ফজল হক, মনিকুড়া হালুয়াঘাট, ময়মনসিংহ। নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন

মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক জীবন যাত্রা বাধাগ্রস্ত করে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট থানা পুলিশ সমন্বিতভাবে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।তিনি সবার সহযোগিতা ও কামনা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories