রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মৃতদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ হেডকোয়ার্টার্স সব মৌলিক চুক্তি সংসদে নিয়ে আসার দাবি বিরোধীদলীয় নেতার বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজন শাহাদাৎ আটক শক্তিশালী ভূমিকম্পে একসঙ্গে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার ৩ দেশ ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াতি ঠেকাতে যেসব পদক্ষেপ নিতে পারেন মেসি চলে গেলে কী হবে এই বিতর্ক চলবেই: খাইরুল বাশার প্রধানমন্ত্রী চীনা ব্যবসায়ীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন : বিডা চেয়ারম্যান বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায়

সৌদি বাদশাহর খরচে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮ বার

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার মুসলিমকে নিজের খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচির আওতায় নির্বাচিত মুসল্লিরা এই বিশেষ আতিথেয়তা লাভ করবেন। পুরো কার্যক্রমের দায়িত্বে থাকবে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে জানানো হয়, ১৪৪৮ হিজরি বছরের মধ্যে চারটি ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন মুসলিমকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানানো হবে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান এবং মঙ্গোলিয়া।
বাদশাহ সালমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী এবং কর্মসূচির তত্ত্বাবধায়ক শায়খ আবদুল লতিফ আল-শেখ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসলাম ও মুসলিম বিশ্বের কল্যাণে যে ধারাবাহিক ভূমিকা রেখে চলেছেন, এটি তারই আরেকটি উজ্জ্বল উদাহরণ।
তার মতে, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা সহজ ও সুশৃঙ্খল পরিবেশে পবিত্র ওমরাহ পালন এবং ইসলামের গুরুত্বপূর্ণ স্থানসমূহ জিয়ারতের সুযোগ পাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories