শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর পরদিন শুক্রবার (২৪ এপ্রিল) এ হামলা চালায় দখলদার বাহিনী।
শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াদি আল-হুজাইরে দুইজন, টৌলিনে দুইজন এবং স্রিফা ও ইয়াতের এলাকায় একজন করে নিহত হয়েছেন।
এদিকে, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, ২৯ মার্চ তাদের ঘাঁটিতে হামলায় আহত এক ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী শুক্রবার হাসপাতালে মারা গেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই হামলায় একটি ইসরাইলি ট্যাংকের গোলা ব্যবহৃত হয়েছিল।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল শহরে তারা ছয়জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণায় উল্লেখিত নিহতদের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কিনা, তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত লেবাননে মোট ২ হাজার ৪৯১ জন নিহত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories