রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কতা, যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ অনুভূত হতে পারে। তবে কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যা সাময়িকভাবে স্বস্তি এনে দিতে পারে।
দ্বিতীয় দিন (২৬ এপ্রিল)
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তৃতীয় দিন (২৭ এপ্রিল)
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
চতুর্থ দিন (২৮ এপ্রিল)
রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পঞ্চম দিন (২৯ এপ্রিল)
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
জনসাধারণকে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদে দীর্ঘ সময় অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের জন্য সতর্কতা অবলম্বনের ওপর জোর দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories