শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

হরমুজ প্রণালিতে যাতায়াতে ঘনিষ্ঠ মিত্রদেশকে টোল ছাড় দিচ্ছে ইরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে রাশিয়াসহ কয়েকটি দেশের জন্য টোল ছাড় দিচ্ছে ইরান। শুক্রবার (২৪ এপ্রিল) মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলোর এই ছাড় দেয়ার চেষ্টা করছে ইরান।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কী হবে তা আমি জানি না। তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে রাশিয়ার মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য এই ব্যতিক্রমী ব্যবস্থা প্রয়োগের চেষ্টা করছে।।’
এর আগে ৮ এপ্রিল ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করছে তেহরান। সেখানে জাহাজ চলাচলের জন্য আগে থেকেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে টোল পরিশোধের ব্যবস্থা করতে বলা হচ্ছে এবং অর্থ পরিশোধ করতে হচ্ছে ক্রিপ্টো মুদ্রা বা চীনের ইউয়ানে।
এর আগে ১৯ মার্চ আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, কৌশলগত এই সমুদ্রপথ দিয়ে চলাচলকারী জাহাজের জন্য ফি আরোপে আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বেড়েছে।
এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছেন। তিনি বলেন, ‘তেহরান একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন না করা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories