টঙ্গীতে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীসহ সরকারী বিভিন্ন গুরত্বপূর্ণ দপ্তর এবং বে-সরকারী একটি টেলিভিশনের ভুয়া পরিচয়দানকারী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দীন ওরফে শেখ আকাশ আহম্মেদ শরীফ ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজ নামে এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার বিকেলে গাজীপুর মহানগর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা’র অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের চাঙ্কিরটেক এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শরীফ উদ্দীন ওরফে শেখ আকাশ আহম্মেদ শরীফ ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে সময় টিভির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত সহকারি, সিআইপি, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য পরিচয়ে ৪টি আইডি কার্ড। ২টি মোবাইল ফোন, ১টি জোড়া হ্যান্ডকাফ, গাড়ীতে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগোসহ ৩টি লেমনেটিং করা স্টিকার । এর মধ্যে ১টি বেঙ্গল গ্রুপ ও সময় টিভির। মাননীয় প্রধানমন্ত্রীর নামসহ একটি সিল ও বিভিন্ন সময়ে প্রতারণার কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার এলিয়ন এ-১৫, গাড়ী নং ঢাকা মেট্রো ট-২৭-৮৬৮২) গাড়ী ও একই সময়ে তার কাছ থেকে ২২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা, বেঙ্গল গ্রুপের পরিচালক, সময় টিভির সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার (পরিচালক প্রশাসন), ঋইঈঈও এর পরিচালক হিসেবে সিআইপি, ৩৬তম বিসিএস ক্যাডার (অফসরহ) ও রাজনৈতিক পরিচয়সহ ইত্যাদি ভুয়া পরিচয় ব্যবহার করে সামজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছে। তার কাছ হতে প্রাপ্ত মোবাইল ও ফেসবুক আইডিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে তার এডিট করা ছবি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্নজনের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক ভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply