শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

কের্চ প্রণালিতে ড্রোন হামলা, রাশিয়ার শেষ ফেরি অচল করে দিলো ইউক্রেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় সামরিক সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে ইউক্রেন। কের্চ প্রণালিতে রুশ বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ শেষ রেল ফেরিটিকেও অচল করে দেয়ার দাবি করেছে কিয়েভের সামরিক গোয়েন্দা সংস্থা। এতে দখলকৃত অঞ্চলে রাশিয়ার লজিস্টিক সক্ষমতা নতুন করে চাপে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর জানিয়েছে, কের্চ প্রণালিতে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় সেনা সরবরাহে ব্যবহৃত শেষ রেল ফেরি ‘স্লাভিয়ানিন’ অচল করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সংস্থাটি গত ৮ এপ্রিল জানায়, ৬ এপ্রিল রাতে চালানো একটি ড্রোন হামলায় ফেরিটি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।
এর আগে মার্চ মাসেও ফেরিটিতে হামলা হয়েছিল, তবে তখন এটি ভাসমান অবস্থায় ছিল। সর্বশেষ হামলায় এইচইউআর ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায়নি, শুধু বলেছে— ফেরিটি এখন আর কার্যকর নয়। তবে কিয়েভ ইন্ডিপেনডেন্ট স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি।
এই ফেরিটি দখলকৃত উপদ্বীপে রুশ সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট ছিল। এর মাধ্যমে জ্বালানি, লুব্রিকেন্ট, অস্ত্র, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পরিবহন করা হতো।
এর আগে ১৩ থেকে ১৪ মার্চ রাতে চালানো এক অভিযানে এইচইউআর ইউনিটগুলো ‘স্লাভিয়ানিন’ এবং ‘আভানগার্ড’ ফেরিতে হামলা চালায়। এতে ‘আভানগার্ড’ পুরোপুরি অচল হয়ে যায়, আর ‘স্লাভিয়ানিন’ ক্ষতিগ্রস্ত হয়
প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ জলপথের কের্চ প্রণালি কৃষ্ণসাগর ও আজভ সাগরকে সংযুক্ত করেছে। এটি রাশিয়ার তামান উপদ্বীপ এবং রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কের্চ উপদ্বীপের মাঝখানে অবস্থিত এবং মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক করিডর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ইউক্রেন নিয়মিতভাবে দখলকৃত অঞ্চলে রুশ সামরিক অবকাঠামো, তেল ও শিল্প স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, এসব হামলার লক্ষ্য হলো রাশিয়ার সরবরাহ ব্যবস্থা ব্যাহত করা, আকাশ প্রতিরক্ষা দুর্বল করা এবং রুশ সেনাদের জন্য সরঞ্জাম সরবরাহ কমিয়ে আনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories