সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ফ্রেন্ডস’ তারকার মৃত্যুর ঘটনায় ‘কেটামিন কুইনের’ ১৫ বছরের সাজা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার
‘ফ্রেন্ডস’ তারকার মৃত্যুর ঘটনায় ‘কেটামিন কুইনের’ ১৫ বছরের সাজা

হলিউড অভিনেতা ম্যাথু পেরির কাছে প্রাণঘাতি মাদক বিক্রির দায়ে ‘কেটামিন কুইন’ হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের এক নারীকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার কাছ থেকে কেনা মাদক সেবনের জেরেই ৫৪ বছর বয়সী ‘ফ্রেন্ডস’ তারকা পেরির মৃত্যু হয়।
জাসভিন সাংঘা নামের ওই নারী গত বছরের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে আনীত পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেন। এর মধ্যে ছিল কেটামিন সরবরাহ করে মৃত্যু বা শারীরিক ক্ষতির কারণ হওয়ার অভিযোগ।
অভিযোগকারীরা জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক এই নারীর নর্থ হলিউডের বাসভবনটি ছিল একটি ‘মাদক বিক্রির আড্ডাখানা’। সেখানে ধনী ও প্রভাবশালী গ্রাহকদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হতো।
দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সঙ্গে লড়াই করা ম্যাথু পেরিকে ২০২৩ সালের অক্টোবরে তার লস অ্যাঞ্জেলেসের বাড়ির হট টাবে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যু কেটামিনের তীব্র প্রভাবের কারণে হয়েছে বলে নিশ্চিত করেন তদন্তকারীরা।
কেটামিন একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক, যার কিছু হ্যালুসিনোজেনিক প্রভাব রয়েছে। এটি শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহারের কথা।
আদালতে পেরির স্বজনরা বক্তব্য দেয়ার সময় সাংঘা কান্নায় ভেঙে পড়েন। পরে বিচারক তার সাজা ঘোষণা করেন।
বিচারক বলেন, সাংঘাকে তার অপরাধের জবাব দিতে হবে। গ্রেপ্তারের পর থেকে তিনি কোনও অনুশোচনা দেখাননি। আদালতে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে সাংঘা স্বীকার করেন, তার ভুল সিদ্ধান্ত বহু মানুষের জীবন ধ্বংস করেছে। তিনি তার কর্মকাণ্ডের জন্য গভীরভাবে লজ্জিত ও দুঃখিত।
সাজার আগে বিচারকের কাছে সাংঘার সর্বোচ্চ শাস্তির আবেদন জানান পেরির সৎমা ডেবি পেরি।
১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত এনবিসিতে প্রচারিত সিটকম ‘ফ্রেন্ডস’-এ চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পান পেরি। এই সিরিজ চলাকালেই মাদকের অন্ধকার জগতে প্রবেশ করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories