শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

জাপানে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে টোকিওতে সেমিনার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার

জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) টোকিও বিগ সাইটে চলমান ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও ২০২৬ (স্প্রিং)’-এর অংশ হিসেবে এই সেমিনার এবং বিশেষ ‘বিজনেস নেটওয়ার্কিং ডিনার’ অনুষ্ঠিত হয়।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে টোকিও বিগ সাইটের সেমিনার ভেন্যুতে ‘বাংলাদেশ সেমিনার অন ইপিএ অ্যান্ড অগমেন্টিং টেক্সটাইল, লেদার প্রোডাক্টস এক্সপোর্টস’ শীর্ষক সেমিনারে বক্তারা জাপানে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির কৌশল ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেট্রো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা এবং সানকেই কো. লিমিটেডের গ্লোবাল অপারেশন ডিরেক্টর তেতসুরো কানো।
সেমিনারের সমাপনী বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, বাংলাদেশ এখন কেবল একটি উদীয়মান অর্থনীতি নয়, বরং টেকসই ও উচ্চমানসম্পন্ন পণ্য উৎপাদনের বৈশ্বিক কেন্দ্র। তিনি বলেন, আমাদের তৈরি পোশাক কারখানাগুলো এখন বিশ্বের অন্যতম সেরা ‘গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে স্বীকৃত। জাপানি ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা এখন কাস্টমাইজড ডিজাইনের পোশাক, উন্নত মানের চামড়াজাত পণ্য এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদনে সক্ষম।
রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও দক্ষ জনশক্তির সুবিধা গ্রহণ করে আমদানি বাড়ানোর আহ্বান জানান।
এর আগে সকালে টোকিও বিগ সাইটের সাউথ হলে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রদূত দাউদ আলী। মেলায় আগত দর্শনার্থী ও জাপানি ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশি তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
সেমিনার শেষে সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি ‘বিজনেস নেটওয়ার্কিং ডিনার’ অনুষ্ঠিত হয়। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরাজি দেশাই বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে টেক্সটাইল, পাট ও চামড়াজাত পণ্যের প্রচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories