সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২ বার

ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি। গত কয়েক ঘণ্টায় মধ্য ইসরায়েলে বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে ইরান। খবর আল-জাজিরার।
ইসরায়েলি গণমাধ্যমগুলোর তথ্যমতে, ইরানের ছোড়া বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হলেও কিছু ক্ষেপণাস্ত্র ভূমিতে আঘাত হানতে সক্ষম হয়।
ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে নির্গত গুচ্ছ-বোমা মধ্য ইসরায়েলে ছড়িয়ে পড়ে এই ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, মধ্য ইসরায়েলের যে এলাকাগুলো আক্রান্ত হয়েছে তার মধ্যে রোশ হায়াইন এবং রামাত হাশারন অন্যতম।
এদিকে, ইরানি হামলার সমান্তরালে লেবানন সীমান্ত থেকেও ইসরায়েলি ভূখণ্ডে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের বসতি ও সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে নিখুঁত হামলা পরিচালনা করেছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, তারা কিরিয়াত শমোনা বসতিতে পরপর দুটি রকেট হামলা চালিয়েছে। এছাড়া মেতুলা এবং কফার ইউভাল বসতিতেও অতিরিক্ত রকেট বর্ষণ করা হয়েছে।
এছাড়াও দক্ষিণ লেবাননের খিয়াম ডিটেনশন সেন্টারের পূর্ব দিকে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে ‘উপযুক্ত অস্ত্র’ দিয়ে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories