মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইরানের পারমাণবিক কেন্দ্র ত্যাগ করলেন আরও ১৭৫ রুশ কর্মী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার

ইরানের একটি পারমাণবিক কেন্দ্র থেকে সরিয়ে নেয়া হয়েছে আরও ১৭৫ জন রুশ কর্মীকে। মঙ্গলবার (৭ এপ্রিল) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, তারা ইতিমধ্যে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন।
আর্মেনিয়ায় অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, বুশেহর কেন্দ্রের কর্মীরা নুরদুজ-আগারাক সীমান্ত দিয়ে আর্মেনিয়ায় প্রবেশ করেন এবং সোমবার একটি বিশেষ ফ্লাইটে মস্কোর উদ্দেশে রওনা হন। দূতাবাস জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আর্মেনিয়ার মাধ্যমে দেশে ফিরেছেন মোট ৫০৯ জন রুশ নাগরিক।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন রোসাটম কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য মস্কো আর্মেনিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রোববার রোসাটমের প্রধান অ্যালেক্সেই লিখাচেভ বলেন, বুশেহরে কর্মরত বেশিরভাগ রুশ নাগরিককে সফলভাবে সরিয়ে নেয়া হয়েছে এবং আগামী সপ্তাহে আরও একটি ধাপে সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে।
গত মাসে, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার কারণে রাশিয়া কারখানাটি থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করে। এই উত্তেজনা শুরু হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি। এদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানের ওপর যৌথ হামলা শুরু করে। এতে সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হন।
তেহরান এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক স্থাপনাসহ উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও সীমিত করেছে তেহরান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories