শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, ৭০ জনের বেশি নিহতের শঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং ইউএনএইচসিআর স্থানীয় প্রতিনিধিরা রোববার (৫ এপ্রিল) জানান, উদ্ধার হওয়া ৩২ জনের সবাই বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।
বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ১০০ জনেরও বেশি মানুষ একটি হালকা নৌকায় করে লিবিয়ার তাজুরা বন্দর থেকে শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে যাত্রা শুরু করেছিলেন। সাগরের পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল, ঢেউ ছিল অনেক উঁচু। যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে, পরে তা লিবিয়ার জলসীমার মধ্যেই উল্টে যায়।
ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান পরিচালনা ও পরিস্থিতি পর্যবেক্ষণকারী জার্মান সংস্থা সি-ওয়াচ এক বিবৃতিতে জানায়, শনিবার (৪ এপ্রিল) তাদের একটি উড়োজাহাজ ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত একটি নৌকার খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে তারা ‘উল্টে থাকা একটি কাঠের নৌকা দেখতে পায়, যেখানে প্রায় ১৫ জন মানুষ মরিয়া হয়ে নৌকার গায়ে আঁকড়ে ধরে ছিল।
ইতালিয়ান কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো দা’রিগো জানান, উদ্ধার অভিযানটি লিবিয়ার কোস্ট গার্ডের সমন্বয়ে পরিচালিত হয়। এতে একটি ইতালীয় ও একটি লাইবেরিয়ান বাণিজ্যিক জাহাজ অংশ নেয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালীয় জাহাজে স্থানান্তর করে ইতালির দক্ষিণতম দ্বীপ লাম্পেদুসার নিকটবর্তী এলাকায় আনা হয়। লাম্পেদুসা দীর্ঘদিন ধরেই ইউরোপে প্রবেশের জন্য হাজারো আশ্রয়প্রার্থী ও অভিবাসীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
২০১৪ সালে আইওএম সমুদ্রে মৃত্যুর তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৫০-এর বেশি অভিবাসী ভূমধ্যসাগরে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের বেশিরভাগই লিবিয়ার মতো উত্তর আফ্রিকার দেশ থেকে ইতালি ও মাল্টার মতো ইউরোপীয় দেশে যাওয়ার পথে ভূমধ্যসাগর অতিক্রম করার সময় প্রাণ হারিয়েছেন। এছাড়া তুরস্ক ও গ্রিসের মধ্যবর্তী পূর্বাঞ্চলীয় সঙ্কীর্ণ পথ কিংবা মরক্কো ও স্পেনের মধ্যবর্তী পশ্চিমাঞ্চলীয় পথেও অনেকে মারা গেছেন।
চলতি বছরেই ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ফেব্রুয়ারির একটি নৌকাডুবিতে অন্তত ৫৩ জন অভিবাসী নিখোঁজ হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories