বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইলট উদ্ধার অভিযানে মার্কিন বাহিনীর চরম ব্যর্থতার চিত্র প্রকাশ করল ইরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের খবরে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন সামরিক বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রকাশ করেছে তেহরান কর্তৃপক্ষ। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র রোববার (৫ এপ্রিল) জানান, ভূপাতিত এক মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী মধ্য ইরানে প্রবেশের চেষ্টা করে। তবে ইরানি সামরিক বাহিনী সেই অভিযান প্রতিহত করে এবং একাধিক মার্কিন বিমান ধ্বংস করে দেয়।
তিনি বলেন, ‘মার্কিন বাহিনী একটি ব্যর্থ উদ্ধার মিশন পরিচালনার চেষ্টা করেছিল, যা আমাদের সমন্বিত অভিযানে চরমভাবে নস্যাৎ হয়ে যায়।’ এই অভিযানে ইরানের বিমানবাহিনী, স্থলবাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ ইউনিট এবং আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেয় বলে জানান তিনি। মুখপাত্রের দাবি অনুযায়ী, এই অভিযানে অন্তত দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার এবং একটি দানবাকৃতির ‘সি-১৩০’ সামরিক পরিবহন বিমান ভূপাতিত করা হয়েছে, যেগুলো ইসফাহানের দক্ষিণাঞ্চলে আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ব্যথ
তিনি আরও বলেন, ‘এই ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি লজ্জাজনক পরাজয়’, এবং ১৯৮০ সালের অপারেশন ঈগল ক্লো-এর সঙ্গে এর তুলনা করেন।
তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories