বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ক্রিমিয়ায় এবার রুশ এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হওয়ার ৩ দিন না পেরোতেই অঞ্চলটিতে এবার একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে যুদ্ধবিমানটির পাইলটরা সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন এবং পরে ভূমিতে থাকা অনুসন্ধান ও উদ্ধারকারী দল তাদের নিরাপদে উদ্ধার করে। পাইলটদের বড় কোনো ঝুঁকি নেই বলেও জানায় মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, মস্কো সময় এদিন সকাল ১১টার দিকে একটি নির্ধারিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে। ওই সময় বিমানে কোনো অস্ত্র বা গোলাবারুদ ছিল না।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, এর আগে গেল মঙ্গলবার ক্রিমিয়া উপদ্বীপে একটি আন-২৬ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। নির্ধারিত ফ্লাইট চলাকালে দুর্ঘটনায় বিমানটিতে থাকা ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রুসহ মোট ২৯ জন নিহত হন বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories