মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন

অভিনেত্রী রিচা চাড্ডার বিরুদ্ধে মানহানি মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রিচা চাড্ডা সম্প্রতি মানহানির মামলার মুখোমুখি হয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি অপ্রমাণিত অভিযোগ শেয়ার করেছেন, যার কারণে একজন ব্যক্তির সামাজিক ভাবমূর্তিতে ক্ষতি হয়েছে।
ঘটনার সূত্রপাত ১১ মার্চ, যখন এক নারী যাত্রী একটি দিল্লি-মুম্বাই ফ্লাইটে যাত্রাকালে পাশের সিটে থাকা এক ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। তিনি এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অভিযোগ যাচাই না করে অভিনেত্রী রিচা চাড্ডা এই পোস্টটি নিজ হ্যান্ডেলে শেয়ার করেন এবং ক্যাপশন দেন, মেক হিম ফেমাস।
দিল্লি হাই কোর্ট এই প্রসঙ্গে রিচা চাড্ডাকে সতর্ক করেছেন। আদালত বলেছে, জনপ্রিয় ব্যক্তিদের জন্য সোশ্যাল মিডিয়ায় কোনও গুরুতর অভিযোগ শেয়ার করার আগে সত্যতা যাচাই করা অবশ্যক। আদালত আরও উল্লেখ করেছে, অপ্রমাণিত অভিযোগ প্রচার করা মানে শুধুমাত্র ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ডিজিটাল গণশাস্তির পথও প্রশস্ত করে।
মামলায় অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, অভিযোগগুলি ভিত্তিহীন ও মিথ্যা। তার বক্তব্য, তিনি তখন বিমানে ঘুমাচ্ছিলেন। আদালত সেই ব্যক্তি এবং মিডিয়া হাউসগুলিকে অপ্রমাণিত পোস্ট সরানোর নির্দেশ দিয়েছে এবং ভবিষ্যতে এমন পোস্ট না করার জন্য সতর্ক করেছে।
এই ঘটনায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে মিডিয়ার ভূমিকার প্রতি। আদালত বলেছে, অভিযোগের প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে ‘অপরাধী’ বা ‘হেনস্থাকারী’ হিসাবে উপস্থাপন করা গুরুতর অনৈতিক এবং বিচারিক প্রক্রিয়ার প্রতি অবমাননা। রিচা চাড্ডার আইনজীবী জানিয়েছেন, পোস্টটি ইতিমধ্যে সরানো হয়েছে এবং ভবিষ্যতে তার ক্লায়েন্ট এমন কিছু না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories