শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সিপিএমে, মিনাখাঁয় বাম শিবিরে নতুন উদ্দীপনা

বাসাভাড়া ও সীমিত কর্মসংস্থান প্রবাসীদের জন্য বড় বাধা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার

শান্ত পরিবেশ, নিরাপদ জীবন আর সমৃদ্ধ সংস্কৃতির টানে অনেকেই পাড়ি জমান ইউরোপে। কিন্তু সেই স্বপ্নের জীবনের আড়ালে লুকিয়ে থাকে নানা বাস্তবতা, সংগ্রাম, অনিশ্চয়তা আর দীর্ঘ প্রতীক্ষা। ঠিক এমনই বাস্তব চিত্র উঠে এসেছে ‘ওল-হারেস ক্রুজাদুস সোব্রে আ ইমিগ্রাসাও’ শীর্ষক এক আলোচনা সভায় আর এর আয়োজন করে পোর্তো ইন্টারকালচারাল।
Casa do Mundo-এ অভিবাসীদের জীবনের প্রতিকূলতা তুলে ধরার লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের অভিবাসীরা তাদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। অ্যাঙ্গোলা, বাংলাদেশ, ব্রাজিল, ভারত, জাপান, মরক্কোসহ নানা দেশের অংশগ্রহণকারীরা প্রবাস জীবনের ভালো-মন্দ দিক নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারীদের মতে, পর্তুগাল অভিবাসীদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ ও শান্তিপূর্ণ একটি দেশ। এখানকার সংস্কৃতির বৈচিত্র্য এবং মানুষের আন্তরিক আচরণ নতুন জীবন গড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে।
তবে এই ইতিবাচক দিকের পাশাপাশি উঠে আসে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও; বিশেষ করে ধীরগতির ইমিগ্রেশন প্রক্রিয়া, ক্রমবর্ধমান বাসাভাড়া এবং সীমিত কর্মসংস্থানের সুযোগ অভিবাসীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান বক্তারা। অনেকেই বলেন, বৈধতা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করে।
এই আলোচনায় যেন ভেসে উঠেছে প্রবাস জীবনের না বলা অনেক গল্প—ভিন্ন ভিন্ন দেশের মানুষের চোখে উঠে এসেছে বাস্তবতা, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে মিলেছে পুরো প্রবাস জীবনের আসল চিত্র।
আয়োজকদের মতে, এমন উদ্যোগ শুধু কথা বলার সুযোগই তৈরি করে না, বরং অভিবাসীদের কণ্ঠকে আরও জোরালো করে তোলে এবং সবার সামনে তুলে ধরে প্রবাস জীবনের আসল গল্প।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories