রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

রাহুলের স্মৃতি ধরে রাখতে যা করল হোটেল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৭ বার

রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টালিপাড়া। ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলার বিনোদন অঙ্গনে। প্রিয় অভিনেতার শেষ স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে তালসারির যে হোটেলে তিনি অবস্থান করছিলেন, সেই ‘৪০০৫’ নম্বর কক্ষটি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
জানা গেছে, রাহুল যে কক্ষটিতে ছিলেন, সেখানে এখনো তার ব্যবহৃত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিছানায় পড়ে থাকা হ্যাঙ্গার থেকে শুরু করে ব্যবহৃত চায়ের কাপ ও টি-ব্যাগ, সবই আগের মতো রাখা হয়েছে।
হোটেলের মালিক সৌরভ চৌধুরী জানান, রাহুল অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন এবং খাবারের বিষয়ে ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করতেন।
মৃত্যুর আগেরাহুল তার কাছে খিচুড়ি, বেগুন ভাজা ও আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি পরের বার এলে মাছ খাওয়ার আবদারও করে রেখেছিলেন এই অভিনেতা।
উল্লেখ্য, রোববার (২৯ মার্চ) তালসারি সৈকতে শুটিং চলাকালে সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল। এরপর সোমবার ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা তার অভিনয় ও লেখনীর মাধ্যমে ভক্তদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories