শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪০ বার

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভার নির্বাচনে কালীঘাট ও নন্দীগ্রাম আসন থেকে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার (৩০ মার্চ) নির্বাচনের জন্য নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু।
সোমবার দুপুরে হলদিয়া মহকুমা কার্যালয়ে গিয়ে নন্দীগ্রাম কেন্দ্রের জন্য তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাবেক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ দলের স্থানীয় নেতারা। আগামী ২৩ এপ্রিল এই কেন্দ্রে ভোট নেয়া হবে। এই নির্বাচনে মোট দুইটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। দ্বিতীয়টি হলো দক্ষিণ কলকাতার ভবানীপুর। এই কেন্দ্রে নির্বাচন আগামী ২৯ এপ্রিল।
এদিন মনোনয়নপত্র জমা দেয়ার পরে উপস্থিত গণমাধ্যমের কর্মীদের নন্দী দুইটি কেন্দ্র থেকে জেতার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন শুভেন্দু। তিনি বলেন,’হিন্দু বিরোধী, সনাতন বিরোধীদের পরাজয় হবে। পশ্চিমবঙ্গে হিন্দুরা জিতবে সনাতনীরা জিতবে। কিন্তু আমরা সকলের কাজ করব।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। মমতাকে হারিয়ে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মমতার একসময়ের বিশ্বস্ত সঙ্গী শুভেন্দু।
সেই মমতাকে হারানোর লক্ষ্যে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। কারণ এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories