বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুরে কচির অর্থায়নে চলছে তাণ্ডব: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় সিলেটে বাঁচা-মরার টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন জামিন পেলেন পরীমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬৮ কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত, হাইকোর্টে রিট এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪

ফিলিং স্টেশনে যে ১১ দায়িত্ব পালন করতে হবে ট্যাগ অফিসারদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৮ বার

দেশের জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ফিলিং স্টেশনে নিয়োজিত ট্যাগ অফিসারদের কর্মপরিধি নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে প্রতিটি পাম্পে জ্বালানি তেলের মজুদ তদারকি, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং অনিয়ম রোধে এই কর্মকর্তারা নির্দিষ্ট কাঠামোর আওতায় দায়িত্ব পালন করবেন।
রোববার (২৯ মার্চ) জারি করা এক নির্দেশনায় তাদের এই নতুন কার্যপরিধি স্পষ্ট করা হয়েছে।
ট্যাগ অফিসারদের কর্মপরিধি—
১। ফিলিং স্টেশনের দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ডভুক্ত করা।
২। ডিপো হতে সরবরাহকৃত জ্বালানি তেল স্ব স্ব ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে পরিমাপপূর্বক গ্রহণ করা এবং ফিলিং স্টেশনের পে-অর্ডার ও ডিপোর চালান/ রিসিটের সঙ্গে তেলের পরিমাণ মিলিয়ে দেখা।
৩। স্ব স্ব ফিলিং স্টেশনে Deep-Rod/Deep-Stick-এর মাধ্যমে সরবরাহকৃত জ্বালানি তেল বুঝে নেয়া।
৪। ফিলিং স্টেশনে সংরক্ষিত রেজিস্ট্রারে ডিপো থেকে দৈনিক জ্বালানি তেল গ্রহণের হিসাব লিপিবদ্ধ হয়েছে কি না, তা মনিটর করা
৫। ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের দৈনিক মিটার রিডিং সংক্রান্ত রেজিস্ট্রার পর্যবেক্ষণ করে দৈনিক বিক্রয়ের সঙ্গে মিলিয়ে দেখা।
৬। দৈনিক বিক্রয় শেষে ফিলিং স্টেশনের সমাপনী মজুদ পর্যালোচনা।
৭। ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের পরিমাপ যথাযথ হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা।
৮। ফিলিং স্টেশন অনুমোদন প্রাপ্তির সময় বিস্ফোরক পরিদপ্তর হতে অনুমোদিত লে-আউট প্ল্যানে পণ্যভিত্তিক মজুদ ক্ষমতার তথ্য এবং বিদ্যমান মজুদ ক্ষমতার তথ্য যাচাই করা।
৯। ফিলিং স্টেশনের আশপাশে অননুমোদিত কোনো ট্যাংক বা স্থাপনা আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা।
১০। ডিপো থেকে পাম্প, পাম্প থেকে ভোক্তা সরবরাহ ব্যবস্থাকে দৃশ্যমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
১১। প্রতিটি ডিপো, ট্যাঙ্কার, পাম্প এবং খুচরা বিক্রির তথ্য একত্রে পর্যবেক্ষণ করা এবং প্রতিটি পাম্পে দিনে অন্তত ৩ বার (সকাল, দুপুর, সন্ধ্যা) স্টক আপডেট বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
১২। ডিপো থেকে জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে খুচরা বিক্রি শুরু না করলে তা লঙ্ঘন হিসেবে গণ্য করতে হবে। উদাহরণস্বরূপ, জ্বালানি গ্রহণের ১ ঘণ্টার মধ্যে বিক্রি শুরু বাধ্যতামূলক করতে হবে। প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট, তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশ ইত্যাদির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
১৩। পাম্প খোলা আছে কি না, স্টক রেজিস্টার সঠিক আছে কি না, ডিসপ্লে বোর্ড আছে কি না, ক্যাশ মেমো দেয়া হচ্ছে কি না, নির্ধারিত সীমা মানা হচ্ছে কি না, কন্টেইনারে অবৈধ বিক্রি হচ্ছে কি না, সারি ব্যবস্থাপনা কেমন— এসব বিষয় জিও-ট্যাগ প্রমাণসহ রিপোর্ট করা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories