সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৩ বার

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও মিউজিশিয়ান পান্থ কানাই এবার হাজির হচ্ছেন বড় পর্দায় নতুন চমক নিয়ে। গানের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রমাণের ধারাবাহিকতায় তিনি এবার সহশিল্পী হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের।
জানা গেছে, আসন্ন চলচ্চিত্র ‘রকস্টার’-এ প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন এই দুই তারকা। যদিও অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পান্থ কানাই, তবে নিজের চরিত্র বা ভূমিকা নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
এর আগে পরিচালক মঈন হাসান ধ্রুব নির্মিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল পান্থ কানাইয়ের। সেই অভিজ্ঞতার পর এবার আরও বড় পরিসরে দর্শকের সামনে আসছেন তিনি।
অন্যদিকে আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে মালয়েশিয়ায়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা-কে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী, যারা অভিনয় করছেন শাকিব খানের বাবা-মায়ের ভূমিকায়।
সবকিছু ঠিক থাকলে, আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে ২৮ মার্চ, নিজের জন্মদিনেই ‘রকস্টার’এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন শাকিব খান। প্রকাশিত পোস্টারে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন স্টাইলে কালো সানগ্লাসে চোখ ঢাকা, রাস্তায় স্বচ্ছন্দ ভঙ্গিতে বসে আছেন তিনি। পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স, আর পুরো শরীরে ট্যাটুর ছাপ পেছনে বড় করে লেখা ‘রকস্টার’। নতুন এই লুকে ভক্তদের মাঝে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories