শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

গুগলের নতুন ফিচার: চ্যাটজিপিটিসহ অন্যান্য চ্যাটবটের তথ্য আনা যাবে জেমিনিতে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৭ বার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতা এখন তুঙ্গে। ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ ও ধরে রাখার লড়াইয়ে এবার বড় পদক্ষেপ নিল গুগল (Google)। অন্য প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের সহজে নিজেদের দিকে টানতে ‘সুইচিং টুল’ নামে নতুন ফিচার চালু করেছে তারা, যা সরাসরি জেমিনিতে ডেটা স্থানান্তরের সুযোগ দেবে।
বৃহস্পতিবার ঘোষিত এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অন্য চ্যাটবট থেকে তাদের ব্যক্তিগত তথ্যভিত্তিক “মেমোরি” ও পুরো চ্যাট হিস্টোরি জেমিনিতে স্থানান্তরিত করতে পারবেন। ফলে নতুন করে সবকিছু শেখানোর ঝামেলা কমবে।
গুগল জানায়, এই টুল ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের পছন্দ, সম্পর্ক, ব্যক্তিগত তথ্যসহ গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট সহজেই স্থানান্তর করতে পারবেন। এতে করে জেমিনি দ্রুতই ব্যবহারকারীর চাহিদা বুঝে নিতে পারবে।
কিভাবে কাজ করবে ফিচারটি
‘মেমোরি’ স্থানান্তরের ক্ষেত্রে জেমিনি ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট প্রম্পট সাজেস্ট করবে। সেটি ব্যবহার করে আগের চ্যাটবটে ইনপুট দিলে প্রাসঙ্গিক তথ্য তৈরি হবে, যা কপি করে জেমিনিতে পেস্ট করা যাবে। এভাবে ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য জেমিনির মেমোরিতে যুক্ত করা সম্ভব।
অন্যদিকে, পুরো চ্যাট হিস্টোরি স্থানান্তরের জন্য ব্যবহারকারীরা জিপ ফাইল আকারে পুরনো চ্যাট আপলোড করতে পারবেন। গুগল বলছে, এতে ব্যবহারকারীরা “যেখান থেকে শেষ করেছেন, সেখান থেকেই শুরু” করতে পারবেন এবং পুরনো চ্যাটও সহজে খুঁজে দেখা যাবে।
এই সুবিধা ইতোমধ্যে জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন চ্যাটজিপিটি বা ক্লড (Claude) থেকে ডেটা এক্সপোর্ট করার মাধ্যমে ব্যবহার করা সম্ভব।
প্রতিযোগিতার প্রেক্ষাপট
বর্তমানে ভোক্তা পর্যায়ের চ্যাটবট বাজারে শীর্ষে রয়েছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি, যার সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৯০০ মিলিয়ন। অন্যদিকে, গুগলের জেমিনির মাসিক সক্রিয় ব্যবহারকারী ৭৫০ মিলিয়নের বেশি—যা এখনো পিছিয়ে।
বিশ্লেষকদের মতে, নতুন এই ‘সুইচিং টুল’ মূলত ব্যবহারকারী স্থানান্তর সহজ করে গুগলকে প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়ক হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories