“২৬ শে মার্চ”
মৃণাল চৌধুরী সৈকত
সাদা কাঁপড়ের ভেতরে মোড়ানো
সাদা কাঁপড়ের ভেতরে মোড়ানো
সাদা কাঁপড়ের ভেতরে
কাঁপড়ের ভেতরে
ছিন্নভিন্ন লাশ
অজস্র লাশ,
শুয়ে আছে রং মেখে
শুয়ে আছে রাজপথে
শুয়ে আছে ডাস্টবিনে
শুয়ে আছে রক্ত
২৬ শে মার্চ।
রক্তস্নাত বুলেট
এক টুকরো কাঁপড়ে মোড়ানো
ফেলে গেছে কারা
অন্ধকার রাতে
কুমারী রমণীর ভরসাতে,
ওঠরে রমণী
ওঠরে রমণী
আজ যেতে হবে দুরে,
অনেক পড়ে আছে কাজ।
আমরা বাংলার রণবীর সেনা
ওদের দেখাবো যে নাচ,
ওরা দেখবে, আনন্দ উল্লাসে,
তাই বুঝি-সৃষ্টি হলো
২৬ শে মার্চ।
অতঃপর, নাচতে নাচতে
আমাদের সাথে
তোরাও তুলে নিস হাতে
সব বন্দুক, তুলে নিস হাতে।
বিজয়ের নিশান উড়িয়ে
প্রতিশোধের অগ্নিতে পুড়িয়ে
মেরে শেষ করে দিস সব জাত।
ওরা বুঝে নেবে,
বাঙ্গালী হত্যার স্বাদ
বাংলা ধ্বংশের স্বাদ
স্বাধীনতার স্বাদ।
Leave a Reply