বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৭ বার

ঈদের দীর্ঘ ছুটি শেষে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। শনিবার (২৮ মার্চ) দুপুর ১টায় জামালপুর কমিউটার ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পৌঁছালে দেখা যায়, ট্রেনটি ছিল কানায় কানায় পূর্ণ। ভেতরে জায়গা না পেয়ে শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ছাদে করে রাজধানীতে ফিরেছেন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুটি শেষে একযোগে ঢাকা ফেরার চাপ তৈরি হওয়ায় টিকিট সংকট দেখা দেয়। অনেকেই টিকিট না পেয়ে এবং ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে বাধ্য হয়ে ছাদে উঠেছেন।
ট্রেনের ছাদে করে জামালপুর থেকে ফেরা মোতাহের হোসেন বলেন, “টিকিট পাইনি, ভেতরে জায়গাও ছিল না। তাই বাধ্য হয়ে ছাদে উঠেছি। ঝুঁকি আছে জানি, কিন্তু কাজে তো ফিরতে হবে।”
একই ট্রেনের যাত্রী জসীম হাওলাদার বলেন, “এভাবে আসা খুব কষ্টের। কিন্তু উপায় নেই। ট্রেনে জায়গা না পেয়ে ছাদে আসতে হলো।
আরেক যাত্রী আবদুল্লাহ বলেন, “আসন না পেয়ে দাঁড়িয়ে আসার টিকিট কেটেছিলাম।কিন্তু অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের ভেতরে ঢুকতে পারিনি। বাধ্য হয়ে ছাদে উঠলাম।
ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ ঠেকানোর বিষয়ে কমলাপুর স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, “ট্রেনের ছাদে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ। কমলাপুর স্টেশন থেকে কোনো যাত্রীকে ছাদে ভ্রমণ করতে দেওয়া হয় না। তবে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীরা আগেই ছাদে উঠে পড়েন।
তিনি আরো বলেন, “ছাদে ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং তাদের জরিমানা ও প্রয়োজন অনুযায়ী শাস্তির আওতায় আনা হচ্ছে।
এদিকে, ঐচ্ছিক ছুটিসহ ঈদের দীর্ঘ ছুটি শেষে বিভিন্ন গন্তব্য থেকে কমলাপুরে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানো প্রায় প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories