শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিলো ইরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৮ বার

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত বন্ধে নতুন করে আলোচনার ইঙ্গিত মিলছে। এরই মধ্যে যুদ্ধের অবসানে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এসব শর্ত মেনে নেয়া হলে সমঝোতার পথ খুলতে পারে, তবে হরমুজ প্রণালি ও মার্কিন ঘাঁটি নিয়ে তেহরানের দাবি নতুন জটিলতা তৈরি করতে পারে।
সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর বলছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সমঝোতার জন্য ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু গণমাধ্যম। ফেব্রুয়ারির শেষ থেকে চলা সংঘাতের প্রেক্ষাপটে এই শর্তগুলো সামনে এসেছে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান কঠোর কিছু শর্ত দিয়েছে। এসব শর্ত পূরণ হলেই যুদ্ধ শেষের বিষয়ে সমঝোতায় যেতে পারে তেহরান।
প্রতিবেদন অনুযায়ী, ইরান প্রথমেই নিশ্চিত গ্যারান্টি চাইছে যাতে যুদ্ধ আবার শুরু না হয়। পাশাপাশি হরমুজ প্রণালি নিয়ে নতুন ব্যবস্থা চায় তেহরান, যা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ করা এবং যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও তুলেছে ইরান।
এর আগে সোমবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এবার তারা ‘গুরুত্ব দিয়ে’ বিষয়টি দেখছে।
টেনেসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটি আমাদের সামরিক বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের ফল’। তিনি আশা প্রকাশ করেন, একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে একই সঙ্গে সতর্ক করে দেন, যাই হোক না কেন— ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।
ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করার জন্য ইরানের সামনে এখন আরেকটি সুযোগ রয়েছে। আমরা আশা করি তারা সেটি গ্রহণ করবে। যাই হোক, এতে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব আরও নিরাপদ হবে এবং পরিস্থিতি স্থিতিশীল হবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories