শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

ভেঙে ফেলতে হবে পারমাণবিক স্থাপনা’, যুক্তরাষ্ট্রের ১৫ দফা পরিকল্পনায় আরও যা আছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৬ বার

ইরান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ১৫ দফা পরিকল্পনা সামনে এনেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। পরিকল্পনায় পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে হরমুজ প্রণালি পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ নিয়ে এখনও দুই পক্ষের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট নয়।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র একটি ১৫ দফা পরিকল্পনা দিয়েছে— এমন খবর প্রকাশ করেছে মার্কিন ও ইসরায়েলি একাধিক গণমাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে তারা। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি ওয়াশিংটন বা তেহরান।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই পরিকল্পনায় ইরানকে তাদের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা এবং নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা, প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানো এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়ার কথাও বলা হয়েছে।
এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত পারমাণবিক সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র— এমন তথ্যও জানিয়েছে পত্রিকাটি।
অন্যদিকে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, এই পরিকল্পনাটি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছানো হয়েছে এবং এতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রধান যোগাযোগকারী হিসেবে ভূমিকা রাখছেন।
যুক্তরাষ্ট্র এক মাসের যুদ্ধবিরতি চায়, যাতে এই ১৫ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করা যায়। এই পরিকল্পনার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানো এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয় রয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি পরিকল্পনা পাঠিয়েছে বলে এ বিষয়ে অবগত একটি সূত্র নিশ্চিত করেছে। তবে এখনও পর্যন্ত এই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories